সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

বরগুনার পাথরঘাটায় এক মাদক ব্যবসায়ী আটক ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার বরগুনা।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা বরগুনার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পাথরঘাটা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট রোডে আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ আমিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমির স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করতেন। গ্রেফতারকৃত মোঃ আমির পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইমানআলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।

‎এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় পাথরঘাটা থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews