সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

দমকিতে মহিলা সহ পাঁচজনকে কুপিয়ে জখমঃ অভিযুক্ত দুইজন আটক করেছে থানা পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকি গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন— সাফিয়া বেগম, সোহরাব হাওলাদার, আবুল হোসেন, মূছা ও হানিফ হাওলাদার।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুমকি গ্রামের আবুল হোসেন গংদের সাথে সিদ্দিক মৃধা গংদের যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সিদ্দিক মৃধা ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেনের পরিবারের ওপর হামলা চালায়।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​এদিকে খবর পেয়ে দুমকি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশি অভিযানে প্রধান আসামি ফিরোজ আলম শাওন ও তার বাবা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews