সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত:

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ১৪:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শচীন চাকমা । এছাড়াও সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারি পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও রাস্তায় যান চলাচল নির্বিঘ্ন করতে দিক-নির্দেশনা প্রদান করেন ও সকল পুলিশ সদস্যকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। সভায় জানুয়ারি/২০২৬ মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews