সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

পূবাইলে ইয়াবা ও সিসার আসরে পুলিশের হানা: আটক ৯

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সিসা সেবনের সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকার তালতলা কালাইবাড়ী নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটি (মোবাইল-০৬) পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, হায়দরাবাদ এলাকার জনৈক রাজীবের বাড়িতে মাদক কেনাবেচা ও সেবনের আসর বসেছে। তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘরের ভেতর থেকে মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকা অবস্থায় ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে ১নং আসামী রাজীবের বসত ঘরের একটি গোপন কক্ষের টেবিলের ড্রয়ার তল্লাশি করে পুলিশ উদ্ধার করে:
* ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ৫৪,০০০ টাকা)।
* ০১টি সোনালি রঙের বড় সিসা হুক্কা (উচ্চতা ৩০ ইঞ্চি)।
* সিসা হুক্কায় ব্যবহৃত ৪টি নীল রঙের নিপেল পাইপ।
* ১০টি হামিল আল মাক্স কয়লা এবং এক প্যাকেট হুক্কা গুড়।

গ্রেফতারকৃতরা হলেন— ১. রাজীব (৩৪), ২. মোঃ নাসির উদ্দিন সরকার ওরফে রুবেল (৩৮), ৩. রাজিব হোসেন মুন্না (৩০), ৪. মোঃ রকি মিয়া (২৬), ৫. মোঃ রানা (২৮), ৬. মোস্তাক হোসেন (২৮), ৭. মোঃ সূর্য (২৫), ৮. মোঃ জিয়াইন হোসাইন (৩৮) এবং ৯. আশরাফ হোসেন (৪৫)। তারা গাজীপুর মহানগরীর পূবাইল, গাছা ও টঙ্গী পূর্ব থানা এলাকার বাসিন্দা।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews