সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

‎পাথরঘাটা বাড়ানি খাল থেকে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।

‎বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুজিরহাট এলাকায় বাড়ানি খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
‎সোমবার (০২ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে মুজিরহাট ও কাঁঠালতলী সংযোগ সেতুর সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদ-সংযুক্ত বাড়ানি খালে জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা দূর থেকে একটি নিথর দেহ ভাসতে দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে নিশ্চিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

‎খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক নির্ধারণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্তের লক্ষ্যে আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।

‎পুলিশ সূত্রে আরও জানা যায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা এখনও নিশ্চিত নয়।

‎ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews