বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও নিজস্ব প্রতিনিধি:

১২ মার্চ বৃহস্পতিবার রাতে আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলা-এর বিভিন্ন উপজেলায় গম ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে কৃষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে জেলার বেশ কয়েকটি উপজেলার গ্রামের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে গম ও ভুট্টা ক্ষেত মাটিতে লুটিয়ে পড়ায় অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।হরিপুর উপজেলার কৃষক মোতালেব হোসেন জানান প্রচন্ড বাতাস আর পানিতে ১ বিঘা ভূট্রা প্রায় ভেংগে গেছে এবং পানিতে তলিয়ে গেছে।

কৃষকেরা জানান, ফসল কাটার ঠিক আগ মুহূর্তে এমন দুর্যোগে তাদের অনেক পরিশ্রম নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে গম ও ভুট্টা গাছ ভেঙে বা মাটিতে পড়ে যাওয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।ঝড়-বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews