সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

মোহনগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানব জীবনে মাহে রমজানের তাৎপর্য এবং উন্নত সমাজ বিনির্মাণে যাকাতের গুরুত্ব” শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক হাফেজ নাজমুল হক শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাকসুদুল হাসান মাসুমের সমন্বয়ে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি জিহাদুল ইসলাম নূরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, হাফেজ কারী মাসুম বিল্লাহ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা জামিল আহমদ, হাফেজ মামুনুর রশীদসহ ছাত্রনেতা মাহমুদুল হাসান পিয়াস, রাকিবুল ইসলাম, জাকারিয়া, নুর নবী খান শান্ত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং যাকাতের সঠিক বণ্টনের মাধ্যমে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews