1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান মৌচাষ শিল্পের উন্নয়নে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে—প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পটুয়াখালী আন্তর্জাতিক নার্স দিবস পালিত -২০২৬, চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা* দিরাই-শাল্লায় মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বনাম শক্তিশালী সিন্ডিকেট ‎বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। শ্যামনগরে ‘বাপ্পি-ফরিদ গ্যাং’-এর দৌরাত্ম্য মোটরসাইকেল ছিনতাইসহ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটকঃ- দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পলাতক ১ কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ:

সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালী জেলা ২৫ টি গ্রামে ঈদুল ফিতর উৎযাপন করা হয়।

পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি

নির্দিষ্ট কোনো দেশের চাঁদের ওপর নির্ভর না করে বৈশ্বিকভাবে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর অন্তত ২৫টি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলায় এসব ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফসহ বিভিন্ন এলাকায় সকালেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মিষ্টি ও পায়েস বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন।
বদরপুর দাওয়াতুল ইসলাম কর্তৃপক্ষ জানায়, ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের কিছু মানুষ বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। তাদের বিশ্বাস, সমগ্র মুসলিম উম্মাহ একই চাঁদের আলোকে নিজ নিজ সময় অনুযায়ী রোজা, ঈদ ও কোরবানিসহ ধর্মীয় কার্যক্রম পালন করা উচিত।
এ বছর পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালী, ইটবাড়িয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুড়তলি, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী, গলাচিপার ছোটবাইশদিয়া ও রাঙ্গাবালীর কাটাখালীসহ বিভিন্ন এলাকার মানুষ এ ঈদ উদযাপনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট