সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

তীরনই এর উদ্যোগে বালিয়াডাঙ্গীতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ও ভর্তি প্রস্তুতি পরীক্ষা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃকামাল উদিন ঠাকুরগাঁও বালিয়াডাংগী নিজস্ব প্রতিনিধি :

বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রকল্যাণ সমিতি (তীরনই), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উচ্চ মাধ্যমিক(এইচএসসি) পড়ুয়া শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা বিষয়ক দিকনির্দেশনা সেমিনার ও ভর্তি প্রস্তুতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠানটি বালিয়াডাঙ্গীতে সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজন করা হয়।যেখানে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি পরীক্ষা নেওয়া হয়।

আয়োজকরা জানান,সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতি আবু হান্নান বলেন, বালিয়াডাঙ্গীতে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে উপজেলাটিকে একটি “শিক্ষা নগরী” হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তিনি আরও বলেন, এ ধারা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন আলী বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সহজ ও সুগম করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা এ রকম কার্যক্রম অব্যাহত রাখবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews