সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

জ্বালানি তেলের অবৈধ মজুদ ,যাতে না করে এজন্য জেলা প্রশাসনের উদ্বেগ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি

জ্বালানি তেলের অবৈধ মজুদ , নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি ও পাচার বন্ধের লক্ষ্যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় নিয়মিত মোবাইল কোর্ট /অভিযান কার্যক্রম চলমান।
আজ পটুয়াখালী সদরে অবস্থিত সরকার ব্রাদার্স ফিলিং স্টেশনে তেলের মজুদ যথাযথ আছে কি না তা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তেলের মজুদ সন্তোষজনক পাওয়া যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জ্বালানি তেল বিক্রয়ের রেজিস্টার নিয়মিতভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার নির্দেশনা প্রদান করা হয়। লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন কোনো যানবাহনকে জ্বালানি তেল না দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় ২ (দুই) জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
ঢাকামুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে লঞ্চঘাট ও বাসটার্মিনালে নিয়মিত চলমান মোবাইল কোর্ট/অভিযান কার্যক্রম হিসেবে আজ বিকাল ৪:৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী লঞ্চঘাট ও বাসটার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
লঞ্চঘাটে ঢাকাগামী লঞ্চসমূহে ডেকের উপর তোশক ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের মাঝে ফেরত প্রদান নিশ্চিত করা হয় এবং অবৈধভাবে ব্যবহৃত তোশকসমূহ অপসারণ করা হয়।
পরবর্তীতে চৌরাস্তা সংলগ্ন বাস কাউন্টারসমূহে যাত্রীদের নিকট হতে আদায়কৃত ভাড়া তদারকি করা হয় এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এছাড়াও, মোবাইল কোর্ট পরিচালনাকালে দুইটি বাসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭৬ ও ৭৭ ধারায় পৃথক ২ (দুই)টি মামলা দায়েরপূর্বক অর্থদণ্ড প্রদান করা হয়।
সাধারণ জনগণকে জিম্মি করে কিংবা কোনো প্রকার ভোগান্তি সৃষ্টি করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে জেলা প্রশাসন, পটুয়াখালী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews