সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজু হোসেন (নিজস্ব গাজীপুর প্রতিনিধি)

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামোগত সংকটের অবসান হতে চলেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূবাইল কলেজগেট সংলগ্ন সরকারি জমিতে থানার নিজস্ব স্থায়ী ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেবার মান বাড়বে, কাটবে ভোগান্তি
উদ্বোধনী অনুষ্ঠানে জিএমপি কমিশনার বলেন, “একটি আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে ভৌত অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য। পূবাইল থানা দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করায় নানা সীমাবদ্ধতা ছিল। নিজস্ব ও স্থায়ী ভবন নির্মিত হলে পুলিশি কার্যক্রমে আরও গতি আসবে এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা আরও বেশি নিবেদিত হয়ে কাজ করতে পারবেন।”

তিনি আরও যোগ করেন, “জনগণ যেন হয়রানিমুক্ত এবং দ্রুত নাগরিক সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

বর্তমানে পূবাইল থানার কার্যক্রম মিরের বাজার সংলগ্ন একটি ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের ভাড়া নেওয়া দ্বিতীয় এই ভবনটি আয়তনে অত্যন্ত সীমিত। ছোট এই পরিসরে দাপ্তরিক কাজ সামলাতে হিমশিম খেতে হতো পুলিশ সদস্যদের, পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হতো। নিজস্ব ভবন নির্মাণের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা দিয়েছে।

অনুষ্ঠানে জিএমপি কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ডিসি মো: মহিউদ্দিন ।সহকারী পুলিশ কমিশনার এশাদুর রহমান (এসি পূবাইল-গাছা জোন)।পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি মোঃ আতিকুর রহমান)ও পূবাইল থানার পরিদর্শক (তদন্ত আবু বক্কর সিদ্দিক)।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে থানার কার্যক্রম স্থায়ী ভবনে স্থানান্তরিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews