বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

উজিরপুরে ঘের দখল নিয়ে রক্তাক্ত সংঘর্ষ দুই যুবদল কর্মী আহত, ছাত্রদল নেতা বহিষ্কার

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

উজিরপুর বরিশাল নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে বিশাল আয়তনের একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। এতে দুই যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন জাহাঙ্গীর আলম জুয়েল ও মামুন হাওলাদার। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জুয়েলের অভিযোগ, সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সরোয়ার সরদার ও ছাত্রদল নেতা রাহাত খন্দকার তাদের সহযোগীদের নিয়ে পটিবাড়ি এলাকার প্রায় ১৪শ’ একর মৎস্য ঘের জোরপূর্বক দখলের চেষ্টা চালান। তিনি দাবি করেন, চলতি বছরও জমির মালিকদের সম্মতি ছাড়াই সেখানে মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছিল। এ নিয়ে একটি বৈঠক চলাকালে অভিযুক্তরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। পরে রাতের দিকে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। তার চিৎকারে এগিয়ে আসা মামুন হাওলাদারকেও পিটিয়ে আহত করা হয়।
ঘটনার পর উজিরপুর উপজেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাহাত খন্দকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, তার বিরুদ্ধে এলাকায় মাদকের পাইকারী ও খুচরা ব্যবসার অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রাহাত খন্দকার বলেন, “আমরা কোনো হামলা করিনি। বরং প্রতিপক্ষই আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের চারজন আহত হয়েছেন।”
এ বিষয়ে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিপুর বরিশাল প্রতিবেদক
০১৭১২৬০৩৮৯৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews