মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

শাল্লায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা ও নববর্ষ উদযাপনঃ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব শাল্লা (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিবেদক,

সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে বোরো ধান কাটা উৎসব ও বাংলা নববর্ষ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছায়ার হাওরের ‘পুটিয়ার বন্দে’ কৃষক আজিজ মিয়ার জমিতে ধান কাটার মধ্য দিয়ে এ উৎসবের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর।

​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় জানান, এ বছর উপজেলায় ২১,৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে এবং ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের ঝুঁকি এড়াতে ধান ৮০ শতাংশ পেকে গেলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ দেন তারা। শ্রমিক সংকট নিরসনে উত্তরাঞ্চল থেকে শ্রমিক আনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, শাল্লার এই উৎপাদন জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

​একই দিনে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ সামাজিক সংগঠনের প্রমূখ প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। ধান কাটা উৎসব ও নববর্ষের আনন্দ মিলেমিশে হাওরাঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews