সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ইসরাইল নিরাপত্তাকে অজুহাত হিসাবে ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে নিজেদের ভূখণ্ড বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসরাইলের কার্যক্রম প্রকৃতপক্ষে আত্মরক্ষার জন্য নয়, বরং ভূখণ্ড সম্প্রসারণের কৌশলের অংশ। ইসরাইল আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে বলেও জানান তিনি। সিএনএন, ফ্রান্স ২৪।

ফিদান দাবি করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার নিরাপত্তাকে একটি ‘ঢাল’ হিসাবে ব্যবহার করছে। যার আড়ালে দখলদারত্ব জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যে ইসরাইল শুধু আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বাস্তবে গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ছাড়াও লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি। অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা প্রয়োজন। পাশাপাশি, কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইসরাইলি বাহিনী গাজায় প্রয়োগ করা কৌশলের আদলে এবার লেবাননেও ‘হলুদ রেখা’ নির্ধারণ করছে বলে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। পূর্বে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরাইল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’।

পরে ইসরাইলি বাহিনী বলে, যুদ্ধবিরতির পরের ধাপগুলোয়ও ওই সীমারেখা থেকে আর পিছিয়ে যাবে না তারা। এটিই হবে গাজা ও ইসরাইলের ‘নতুন সীমান্ত’। ঠিক একইভাবে পরিকল্পনা করে লেবাননে ‘হলুদ রেখা’ দিচ্ছে আইডিএফ সেনারা। এমন পদক্ষেপের ফলে, ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দাদের ফিরে যেতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে, গাজায় আগে ব্যবহৃত একই কৌশল লেবাননেও প্রয়োগ করা হচ্ছে। সেখানে ‘ইয়েলো লাইন’ বলতে এমন একটি সীমারেখা বোঝানো হয়, যা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা নির্ধারণ করে এবং সাধারণ মানুষের জন্য তা অপ্রবেশযোগ্য থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews