সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাটগ্রামে তেল পাম্পে দাম বৃদ্ধির তথ্য জানতে চাওয়ায় দুই সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃসিরাজুল ইসলাম পলাশ

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে হক ফিলিং স্টেশনে তেলের দাম বৃদ্ধির সংবাদ প্রচারে করতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে পাম্প কতৃপক্ষের ম্যানেজার ও কর্মচারীদের বিরুদ্ধে ।
১৮ এপ্রিল (রোববার) দুপুরে উপজেলার মির্জাকোর্ট এলাকায় হক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় লোকজন মোবাইল ফোনে সাংবাদিকদের কল করিয়া অভিযোগ করে যে, উপজেলার হক ফিলিং স্টেশনে” অনিয়ম করে পূর্বের ক্রয়কৃত জ্বালানী তেল (পেট্রোল) স্ট্রোক করে নতুন দামে বিক্রয় করিতেছে। অনিয়মের খবর পাওয়া মাত্রই পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব পাটগ্রাম এর সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ ও প্রেসক্লাব পাটগ্রাম এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাফিউল ইসলাম সাফিসহ পাম্পে গিয়ে অনিয়মের বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলছ তথ্য চাওয়ার সময় পাম্প কতৃপক্ষের ম্যানেজার ও কর্মচারীরা

মব সৃষ্টি করে জনতায় দলবদ্ধ হয়ে সাংবাদিকেকে অন্যায় আটক করতঃ অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। তারা আরো সাংবাদিক মোঃ আব্দুল মান্নানদ্বয়ের নিকট থাকা ভিডিও সংগ্রহের মোবাইল ফোন  কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের বাধা নিষেধ করায় তারা আক্রমনাত্মক ভাবে সাংবাদিকদেল উপর ক্ষিপ্ত হইয়া লাঞ্চিত করাসহ সাংবাদিক আব্দুস সামাদ এর মোটরসাইকেল এর চাবি জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটি ভাংচুর করে ও মোঃ আব্দুল মান্নানের পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ ১,০২,০০০/- (একলক্ষ দুই হাজার) টাকা জোরপূর্বক বাহির করিয়া নিয়ে নেয় ।  ঐ সময় তারা আরো হুমকি প্রদান করে যে, পরবর্তীতে উক্ত কাজের বিষয়ে কোন কথা বলিলে বা কোন রকম ভিডিও সংগ্রহের চেষ্টা করিলে সাংবাদিকদের মারপিট করিয়া সাংবাদিকতা করার স্বাধ মিটাইয়া দিবে বলিয়াও বিভিন্ন ভয়ভীতি
প্রদান করে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সামাদ দৈনিক ঘোষণা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ও পাটগ্রাম প্রেস ক্লাবের সদস্য তিনি বলেন আমরা অনিয়মের খবর পেয়ে হক ফিলিং স্টেশনে গিয়ে তেলের দাম বৃদ্ধির তথ্য চাওয়া মাত্রই তারা আমাদের উপরের হামলা করে আমরা হামলাকারীদের বিচার চাই ।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মান্নান রিপোর্টার্স ইউনিটির সভাপতি তিনি বলেন আমরা কয়েকজন সংবাদকর্মী অনিয়মের খবর পেয়ে পাম্পে গিয়ে অনিয়ম ধরতে পারায় তারা আমাদের উপরে চড়াও হয়ে হামলা করে  এ ঘটনায় আমরা সঠিক বিচার চাই ‌।

অভিযুক্ত হক ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ রাজিব হামলার ঘটনা অশিকার করে বলেন আমরা তাদের উপর হামলা করি নাই তারা অন্য করেছেন ।

এ ঘটনা সাংবাদিক আব্দুস সামাদ থানায় এজাহার দায়ের করিলে পাটগ্রাম থানার ওসি সাথে কথা বলে তিনি বলেন সাংবাদিকের সাথে ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews