বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে। মাদকের টাকা দিতে অস্বীকার করায় গাজীপুরের শ্রীপুরে সন্তানের সামনে ছরিকাঘাতে স্ত্রীকে হ*ত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম(২৪)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১ পিএমখালীর জুমছড়িতে কোস্ট গার্ডের অভিযান, ৫৫ হাজার পিস ইয়াবা জব্দের দাবি রংপুর জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত”

শ্রীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা: বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুই প্রবাসীর ক্রয়কৃত জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার টেপিরবাড়ী এলাকায় গত ২৮শে এপ্রিল বিকেলে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় বাড়ির কেয়ারটেকার ও তার কিশোর সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পাশাপাশি কয়েক লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিঙ্গাপুর প্রবাসী দুই ভাই **আব্দুল্লাহ আল মামুন** ও **মাওলানা মোখলেছুর রহমান** ২০২২ সালে শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় ১৭.৫০ শতাংশ জমি ক্রয় করে বাউন্ডারি দেওয়াল ও ঘর নির্মাণ করেন। তারা প্রবাসে থাকায় জমিটি দেখাশোনা করতেন তাদের বোন **মাহমুদা সুলতানা (৪০)
গত ২৮শে এপ্রিল বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় স্থানীয় দেলোয়ার হোসেন (৪০), আইনুল খান (৪৫), রিয়াজ উদ্দিন (৫০) ও শাকিবসহ (২৭) প্রায় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বাড়িটি দখলের উদ্দেশ্যে তাণ্ডব শুরু করলে মাহমুদা সুলতানা ও তার ছেলে সায়েম আহম্মেদ (১৭) বাধা দেন।
বাধা দেওয়ায় হামলাকারীরা মা ও ছেলেকে এলোপাথাড়ি মারধর শুরু করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১নং বিবাদী দেলোয়ার লোহার রড দিয়ে পিটিয়ে সায়েমকে গুরুতর জখম করে এবং ৪নং বিবাদী শাকিব তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এছাড়া ৩নং বিবাদী রিয়াজ উদ্দিন মাহমুদা সুলতানার শ্লীলতাহানি ঘটায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মাহমুদা সুলতানা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে ঘর থেকে মূল্যবান মালামাল লুট করে পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। লুটের তালিকায় রয়েছে:
১টি গাভী (মূল্য ১.৪০ লক্ষ টাকা) এবং ২টি রাম ছাগল। ফ্রিজ, এলইডি টিভি ও স্মার্টফোন। সোফা সেট, সেলাই মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার।
বাড়ির ৬টি সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।

আহত সায়েম আহম্মেদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদী পক্ষ মামলা তুলে নিতে এবং পুনরায় বাড়িতে প্রবেশ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মাহমুদা সুলতানা শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews