মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পলাতক ১

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ মাসুম মৃধা

পটুয়াখালীর দুমকি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের সুলিজ ঘাট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের { মোঃ আশিক মোল্লা }(২০) পিতা- আলী আকবর মোল্লা এবং ৮নং ওয়ার্ডের { অহিদুজ্জামান লাগিব মিনার } (১৯) পিতা- শাহাবুদ্দিন আহম্মেদ @সোহেল মিনা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ গাজী (৪০) নামে এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।
​পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার এসআই মোঃ সজিবের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুলিজ ঘাট এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে মাদক কেনাবেচার সময় পুলিশ সেখানে উপস্থিত হলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আশিক ও লাগিবকে আটক করলেও ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুল্লাহ গাজী পালিয়ে যান।
​পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আশিক মোল্লার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫,০০০ টাকা।
​দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০৪) দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews