সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা*

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুলু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে পি’টি’য়ে হ’ত্যা’র অভিযোগ উঠেছে পরিবারেরই আরেক ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২মে) উপজেলার ফতেজাংপুর পলাশবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলু মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্ত ছেলে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালান। এতে দুলু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার অপর ছেলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews