বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা উপজেলা)নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, ইউরোপীয়ান ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার (২৪ মে) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান।
কর্মসূচিতে বক্তব্য দেন সমতা ফোরাম (সিএসও হাব) সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস ও এক শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা শিশু রামিছা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশে এ ধরনের ঘটনা আর দেখতে না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, বেসরকারি সংস্থা উত্তরণ, অন্ত্যজ পরিষদ, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালা, রূপালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।
কর্মসূচি শেষে সাংবাদিক, সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews