সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

পাঁচ কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে শেষ বয়সে ভিটা হারানোর শঙ্কা

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধী

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মোসলেম ফরাজীর জীবন এখন অসহায়ত্বের প্রতীক। যে মানুষটি একসময় নিজের কষ্টের উপার্জনে ছোট তিন ভাইকে মানুষ করেছেন, আজ তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পাঁচ কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, মৃত বারেক ফরাজীর ছেলে মোসলেম ফরাজী ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। নিজের কষ্টার্জিত আয় দিয়ে তিন ছোট ভাইকে বড় করেছেন, সংসার গুছিয়েছেন এবং পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য নিরলস পরিশ্রম করেছেন।পরবর্তীতে তার সংসারে জন্ম নেয় পাঁচ কন্যাসন্তান। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে কয়েক বছর আগে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারান। শয্যাশায়ী হয়ে পড়ার পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।সংসারের হাল ধরতে বড় দুই মেয়ে রিপা ও আঁখিনুর পড়াশোনা বন্ধ করে গার্মেন্টস কারখানায় চাকরি নেন। তাদের উপার্জনেই কোনোভাবে চলছে পরিবারের ব্যয়ভার। অন্যদিকে ছোট তিন বোন তানজিলা, কাজল রেখা ও তাইয়েবা অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

মোসলেম ফরাজীর কন্যাদের অভিযোগ, পৈতৃক সম্পত্তিতে চারটি বসতভিটার অস্তিত্ব থাকলেও পাঁচ কন্যাসন্তান থাকার কারণে তাদের বাবাকে প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা হয়েছে। তারা দাবি করেন, মোসলেম ফরাজীর ছোট ভাই রাজ্জাক ফরাজী ও জালাল ফরাজী আইন-কানুনের তোয়াক্কা না করে তার অংশের জমি ও বসতভিটা দখলে রেখেছেন। এমনকি মোসলেম ফরাজীর নিজ উদ্যোগে নির্মিত ঘরটিও তারা ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারটির দাবি, মোসলেম ফরাজীর অসুস্থতা ও অসহায় অবস্থার সুযোগ নিয়ে সম্প্রতি তার দুই ভাই তাদের ওপর চাপ সৃষ্টি শুরু করেন। একপর্যায়ে হামলা চালিয়ে ঘর ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টা করা হয়। এরপর থেকেই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

পক্ষাঘাতগ্রস্ত মোসলেম ফরাজী জানান, তিনি তার সম্পত্তি মেয়েদের নামে লিখে দিলেও ভাইদের বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, ন্যায়বিচারের স্বার্থে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা এবং অসহায় পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews