সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

সরিষাবাড়ীর ভাটারায় বিএনপির ঈদ পুনর্মিলনী: ঐক্য ও সংগঠন জোরদারের আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

জামালপুর নিজস্ব  প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) রাতে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন ও অংশগ্রহণমূলক।

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর খান-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মালম-এর সঞ্চালনায় সভায় দলীয় কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দলীয় ঐক্য সুদৃঢ় করা, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই পুনর্মিলনী ও মাসিক সভার আয়োজন করা হয়েছে।

সভায় বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান, ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাহাতাব, সদস্য শফিকুল ইসলাম মিলন ও সেলিম রেজা, সহ-সভাপতি রবিউল ইসলাম এবং দপ্তর সম্পাদক ফরাদ হোসেন জোহা।

এছাড়া অঙ্গ-সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রশিদুল হাসান হারুন, ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলতাফ হোসেন, ওলামা দলের সভাপতি ইব্রাহিম খলিল, যুবদলের সভাপতি আনিসুর রহমান এবং ছাত্রদলের সভাপতি নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভাটারা ইউনিয়নে দলীয় ঐক্য নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি তারা অতীতের বিভ্রান্তি কাটিয়ে উঠে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews