সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

শেখ মাহমুদুল হাসান সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সৌজন্য সাক্ষাৎকালে ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক নেতারা হাবিবুল ইসলাম হাবিবের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং সাতক্ষীরা জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে জেলা পরিষদ আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় হাবিবুল ইসলাম হাবিব শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews