সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়কের পাশের গর্ত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাস্তার পাশের খাদা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।

সাত বছর বয়সী মাঈনুল ইসলাম বাঁশবাড়িয়া গ্রামের মনির খানের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

এলাকাবাসী ও পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাঈনুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরে মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্টের সামনে রাস্তার পাশের গর্তে জমে থাকা পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি তাদের গ্রামের একটি ওরস অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে এলাকাবাসী তাকে দেখেছে। তবে পরবর্তীতে পাশের গ্রামের আর একটি ওরস চলছিল সেখানে যাচ্ছিল, না কি বাড়ির দিকে ফিরছিল তা জানা যায়নি।

ওসি আরও বলেন, সুরতহালে শিশুটির শরীরে বড় ধরনের কোনো আঘাত পাওয়া যায়নি। মৃত্যুর কারণও বোঝা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews