বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।*

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন, ২০২৬ খ্রিঃ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ কদমতলী এম ডব্লিউ স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। রুবেল মিয়া (৩২), পিতা-আমানউল্লাহ, মাতা-মনোয়ারা বেগম, সাং-এনায়েতনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। কাউসার হোসেন (৩০), পিতা- হেলাল উদ্দিন, মাতা-আছিয়া বেগম, সাং-এনায়েতনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। উক্ত অভিযান টিম ২০ জুন, ২০২৬ খ্রিঃ সকাল ০৯.২০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ কদমতলী এম ডব্লিউ স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ৩। আক্তার @ কানা আক্তার (৪৫), পিতা- বাদশা মিয়া, মাতা-কোহিনুর বেগম, সাং- কদমতলী শান্তিনগর কান্দাপাড়া, ০৭নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং দুপুর ০৩.৪৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০ নং ওয়ার্ডের চৌধুরীবাড়ী মাঝিপাড়া সাকিনস্থ কুট্টির অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ৪। মোঃ অজিদ মিয়া (৩৮), পিতা- মোঃ লালফর মিয়া, মাতা- লাল বানু, সাং- সাল্লা, থানা- সাল্লা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- মাঝিপাড়া (নুরু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দের দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা ২৫০ (দুইশত পঞ্চাশ) পুরিয়া হেরোইন এবং ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০৩ (তিন)টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ১নং আসামি রুবেল মিয়া (৩২) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ০৩ (তিন) টি মাদক মামলা এবং
৩নং আসামি আক্তার @ কানা আক্তার (৪৫) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ১৪(চৌদ্দ) টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews