বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে। মাদকের টাকা দিতে অস্বীকার করায় গাজীপুরের শ্রীপুরে সন্তানের সামনে ছরিকাঘাতে স্ত্রীকে হ*ত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম(২৪)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১ পিএমখালীর জুমছড়িতে কোস্ট গার্ডের অভিযান, ৫৫ হাজার পিস ইয়াবা জব্দের দাবি রংপুর জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত”

আশাশুনির কোলা-ঘোলা-কল্যাণপুরে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, সরেজমিনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার কোলা-ঘোলা ত্রিমোহনায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক তথ্য সংগ্রহে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. নূর ইয়াসিন।
সোমবার (২২ জুন) বিকালে তিনি প্রস্তাবিত সেতু এলাকার তিন পাড় ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
জানা যায়,সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ডিও লেটারের ভিত্তিতে কোলা-ঘোলা এলাকায় সেতু নির্মাণের লক্ষ্যে প্রাথমিক জরিপ ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে উপপরিচালক (পিএন্ডডি) মো.নূর ইয়াসিন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় কোলা-ঘোলা ও কোলা-কল্যাণপুর সড়কে সম্ভাব্য সেতু নির্মাণের উপযোগিতা,যোগাযোগ ব্যবস্থা,বসতি,ভূমি অধিগ্রহণ,সংযোগ সড়ক ও অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে ঘোলা ওয়াপদা এলাকায় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য দেন উপপরিচালক মো.নূর ইয়াসিন।
তিনি বলেন,“এমপি মহোদয়ের ডিও লেটারের ভিত্তিতে আমরা প্রাথমিক জরিপ ও তথ্য সংগ্রহে এসেছি। সেতু নির্মাণের ক্ষেত্রে এলাকার বাস্তব অবস্থা,মানুষের প্রয়োজন, জমির বিষয়,সংযোগ সড়ক ও বিদ্যুৎ লাইনের অবস্থানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। আমরা সরেজমিনে যা দেখেছি,সেই অনুযায়ী প্রতিবেদন প্রদান করা হবে।”

তিনি আরও বলেন,“এখানে একটি সেতুর প্রয়োজনীয়তা রয়েছে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে যোগাযোগ ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে ঘোলা ও কল্যাণপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির আলহাজ নুরুল আফছার মোর্তজা,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,কর্মপরিষদ সদস্য ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী,ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউনিয়ন আমির মাওলানা অহিদুজ্জামান,শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান আলী,এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান,ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল্লাহ আল-মামুন,এমপি’র পিএ শরিফুল ইসলাম,এমপি পুত্র মোজাহিদ বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাপশন:আশাশুনির কোলা-ঘোলা এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন ও তথ্য সংগ্রহ করছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো.নূর ইয়াসিন।

মোঃ মোস্তাফিজুর রহমান
আশাশুনি উপজেলা প্রতিনিধি
তাং২২-০৬-২৬ইং
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews