সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

বাউফলে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ওসমান গনি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

২২ জুন সোমবার সকালের দিকে উপজেলার কালাইয়ার ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওসমান গনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামনগড় গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওসমান গনিকে তার মা-বাবা নানা বাড়িতে রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। পরে ওই দিন দুপুর থেকে নানা বাড়ির লোকজন ওসমান গনিকে খুঁজে পাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে এক পর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশে মৃধা বাড়ির পুকুরের পানির উপরে শিশুটির মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এরপরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের ব্যবস্থা গ্রহণ এবং বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews