সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

খানপুর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদে ২৪ জুন বুধবার মাগরিবের নামাজের পর খানপুর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির ও ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন।
খানপুর ওয়ার্ড জামায়াতের এ সভায় সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন শিবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন খানপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মাছুম বিল্লাহ, খানপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, শিবপুর ইউনিয়ন জামায়াতের তারবিয়াত বিষয়ক সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ, সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়ন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews