
নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই/মোঃ ময়েন উদ্দিন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ২৩ জুন, ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ১৪.৩৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পাগলা পূর্বপাড়া বউবাজার ডিএম আহসান হাবীব এর কার্যালয়ের সামনে হতে মোঃ মমিনুল হক (৩৮), পিতা-মৃত সিরাজুল হক, মাতা-মৃতঃ মাজেদা বেগম, স্ত্রী-জিয়াসমিন বেগম, স্থায়ী সাং-রসুলপুর বাগানবাড়ী, পোঃ-কুতৃবপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর নিকট হতে ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।