সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রামের বিশেষ অভিযানে স্কুল ব্যাগে বিশেষ কায়দায় ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে ০৩ (তিন) রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক।

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সহকারী পরিচালক জনাব রামেশ্বর দাস এর তত্ত্বাবধানে পরিদর্শক জনাব শেখ আবুল কাশেমের নেতৃত্বে ২৩/০৬/২০২৬ তারিখ ১৪.০০ হতে ১৫:০০ ঘটিকায় কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম টু আনোয়ারা সড়কের ক্রসিং এলাকাস্থ ফুলকলি নামীয় দোকানের সামনে রাস্তার উপর কক্সবাজার হতে চট্টগ্রাম অভিমুখী সোদিয়া এ্যরো নামীয় চট্ট মেট্রো-ব-১১-১৮৬৪ নং যাত্রীবাহী বাসের ভিতর এ-৩,এ-৪ এবং বি-৪ নং সীটে বসা যাত্রীদের দখল হতে স্কুল ব্যাগে বিশেষভাবে রক্ষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ঘটনাস্থলে ০৩ জন আসামি গ্রেফতার করা হয়।

আসামীদের পরিচয়ঃ১। মোঃ আনোয়ার (২৫), পিতা- মৃত মোঃ সালাম, মাতা- ফাতেমা বেগম, স্ত্রী- আনজুম আরা, সাং- বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প- ০৯, ব্লক- জি/২৩, হেড মাঝি- নুরুল আমিন, সাইড মাঝি- আহম্মদ কবির, এফসিএন নং- ১০৫৬৬৫, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার,।
২। মোঃ সোফাইদ (২৪), পিতা- মৃত মোঃ সালাম, মাতা- ফাতেমা বেগম, সাং- বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প- ০৯, ব্লক- জি/২৩, হেড মাঝি- নুরুল আমিন, সাইড মাঝি আহম্মদ কবির, এফসিএন নং- ১০৫৬৬৫, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
৩। মোহাম্মদ খান (২৩), পিতা- মৃত ইউনুছ, মাতা- কালাপুতু, সাং- বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প- ০৯, ব্লক- জি/২৩, হেড মাঝি- নুরুল আমিন, সাইড মাঝি- আহম্মদ কবির, এফসিএন নং- ১১১৭৩৩, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক বাদী হয়ে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা মাদকদ্রব্যগুলো রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প হতে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিলো। আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে মূল হোতাকে আইনের আওতায় চেষ্টা চলমান রয়েছে।

রামেশ্বর দাস
সহকারী পরিচালক
জেলা কার্যালয় চট্টগ্রাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews