সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

শুক্রবার মুক্তি পেতে যাওয়া তারকাবহুল ছবিটির একটি গান প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অক্ষয় কুমার বলেন, “হলিউডের চেয়েও ভোজপুরি ভালো। কারণ তারা এই গান বুঝতে পারবে না। এ ধরনের গান তারা কখনও দেখেনি।

নতুন ছবিতে একটি ভোজপুরি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, ভবিষ্যতে তিনি ভোজপুরি চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা করছেন কি না। জবাবে মজার ছলে এ মন্তব্য করেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা।

তবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অক্ষয় বলেন, “আমাদের দেশে অসাধারণ বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। আমাদের গান, ভাষা ও ঐতিহ্যে সেই বৈচিত্র্যের প্রতিফলন দেখা যায়। আমাদের সংস্কৃতি ও দেশের এই বৈচিত্র্য নিয়ে গর্ব করা উচিত।

অনুষ্ঠানে ছবিটির সম্ভাব্য সাফল্য নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রসিকতা করে অক্ষয় বলেন, “থ্রি ইডিয়টস মাত্র তিনজন প্রধান অভিনেতাকে নিয়ে ব্লকবাস্টার হয়েছিল। আর ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ ৩০ জনেরও বেশি অভিনয়শিল্পী রয়েছেন। তাই সম্ভাবনাও অনেক বেশি।”

পরিচালক আহমেদ খানের নির্মাণে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, ফরিদা জালাল, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর ও রাজপাল যাদবসহ বলিউডের একঝাঁক তারকা।

 

জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত এই সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, কমেডি ও তারকাবহুল আয়োজনে ভরপুর ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews