সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

পৃথক অভিযানে সিরাজগঞ্জ তাড়াশ থানার চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলায় ০৪ জন আসামি’কে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

১| র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|

২| গত ২৯/০৫/২০২৬ তারিখ সিরাজগঞ্জ তাড়াশ থানাধীন হামকুড়িয়া এলাকায় বসবাসকারী মোঃ ওসমান গনির মেয়ে ভিকটিম (৩০)’কে তার শয়নকক্ষে আসামিগণ পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে মারপিট করে, হাত পা বেঁধে ও ধারালো ছুরি ভিকটিমের বুকের বামপাশে নিচে ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে| এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ ওসমান গনি বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তারাশ থানায় একটি এজাহার দায়ের করলে তাড়াশ থানার মামলা নং- ২১, তারিখ- ২৯/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২/২০১/৩৪ রুজু হয়| মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে|

৩| এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ ও চকবাজার থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গতকাল ২৩/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকা হতে ২২.৩০ ঘটিকার মধ্যে উক্ত হত্যার ঘটনার সাথে জড়িত আসামি ১| মো: আলাউদ্দিন (৪০), পিতা- এন্তাজ আলী, ২| মোছা: শিউলী খাতুন সাজেদা (৪০), ¯^ামী- মো: আলাউদ্দিন, ৩| মোঃ আল আমিন (৩২) ও ৪| মোঃ শাহ জাহান আলী (৪৫), উভয় পিতা- এন্তাজ আলী, সর্ব সাং- হামকুড়িয়া, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ’গণকে গ্রেফতার করতে সক্ষম হয়|

৪| গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews