মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

​আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার: শাল্লায় কৃষকদের মাঝে ব্র্যাকের যন্ত্রপাতি বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ হাবিবুর রহমান হাবিব,শাল্লা(সুনামগঞ্জ)থেকেঃ

​কৃষিখাতের আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের শাল্লায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সোমবার (২৯ জুন) সকালে ব্র্যাকের ‘দাবি’ প্রোগ্রামের আওতায় উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব আধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।

​বিতরণ কার্যক্রমের আওতায় এবার মোট তিনজন কৃষককে ৫০ শতাংশ ভুর্তকি বা অনুদান মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। এর মধ্যে দু’জন কৃষক পেয়েছেন ধান মাড়াই মেশিন এবং একজন কৃষককে একটি পাওয়ার টিলার দেওয়া হয়েছে।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক যন্ত্রপাতির বিকল্প নেই। সনাতন পদ্ধতির পরিবর্তে এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিকাজে গতিশীলতা আসবে এবং কৃষকদের কায়িক শ্রম লাঘব হবে। ব্র্যাকের পক্ষ থেকে স্বল্প খরচে প্রান্তিক কৃষকদের হাতের নাগালে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​ব্র্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনার এই কার্যক্রম কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।

​অনুষ্ঠানে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. নূর ইসলাম, উপজেলা হিসাব কর্মকর্তা মো. ওবাইদুল ইসলাম, এসএসবিইপি শাল্লা মো. আব্দূর রশিদ এবং মনিটর আইডিপি মো. কামরুজ্জামানসহ ব্র্যাকের স্থানীয় প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews