সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

পুলিশ সুপার ঝালকাঠি মহোদয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধী

২৮/০৬/২০২৬ খ্রিঃ ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মিজানুর রহমান , ঝালকাঠি মহোদয়ের বদলীজনিত বিদায় উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশ লাইনস ড্রিল সেডে এক সংবর্ধনা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পুলিশের সকল পদমর্যাদার সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সাথে দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সকলে অশ্রুসিক্ত হয়ে পরেন। বক্তারা প্রকাশ করেন যে ঝালকাঠি জেলা পুলিশ পেয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুলিশ সুপার। তারা আরো জানান বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের হাত ধরেই ঝালকাঠি জেলা পুলিশ প্রথাগত পুলিশের গণ্ডি পেরিয়ে আধুনিক পুলিশি ব্যবস্থাপনায় প্রবেশ করতে যাচ্ছিল। উপস্থিত পুলিশ সদস্যদের বিমর্ষ ও বেদনা ভরা চেহারা দেখে পুলিশ সুপার মহোদয় ও আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

উক্ত বিদায়ী সংবর্ধনায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য তাদের বক্তব্যে পুলিশ সুপার মহোদয়ের কৃতিত্ব তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয়ের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য প্রার্থনা করেন। পরবর্তীতে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝালকাঠি মহোদয় বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ক্রেস্ট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews