মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।

‎বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে বজ্রপাতের পর একটি উঁচু তালগাছে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বিকেলে পৃথক এই দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎নিহত কৃষকের নাম সেলিম মৃধা। তিনি উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে নাচনাপাড়া ইউনিয়নে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন সেলিম মৃধা। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎অন্যদিকে, একই দিন বিকেল চারটার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পনু মোক্তারের বাড়ির সামনের একটি তালগাছে বজ্রপাত হয়। প্রায় ৫০ ফুট উঁচু ওই গাছটিতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দ্রুত গাছের ওপর থেকে নিচে ছড়িয়ে পড়তে থাকে। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। তবে কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পরপরই তালগাছের মাথায় আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews