সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

খুলনা জেলার সুন্দ-রবনের জল-দস্যু, অ-স্ত্র-ধারী স-ন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামি আজ-হারুল ওরফে খানজাহানকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পে-শাল কো-ম্পানির আভিযানিক দল

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় ২রা জুলাই ২০২৬ ইং তারিখ, দুপুর ১৬:০০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন দক্ষিণ বেতকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অস্ত্রধারী জলদস্যুর নাম *আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)*। সে খুলনা জেলার দাকোপ থানাধীন জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। অভিযানকালে ধৃত আসামির হেফাযত হতে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ছত্রিশ রাউন্ড তাজা সীসা বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

৩। উল্লেখ্য যে, ধৃত আসামি আজহারুল ইসলাম @ খানজাহান (৪০) একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী, জলদস্যু। তার পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানা ও সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য রয়েছে।

৪। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে খুলনা জেলার কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews