বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে। মাদকের টাকা দিতে অস্বীকার করায় গাজীপুরের শ্রীপুরে সন্তানের সামনে ছরিকাঘাতে স্ত্রীকে হ*ত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম(২৪)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১ পিএমখালীর জুমছড়িতে কোস্ট গার্ডের অভিযান, ৫৫ হাজার পিস ইয়াবা জব্দের দাবি রংপুর জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত”

কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন

বিশেষ প্রতিনিধিঃ

কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শ্যামনগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মো. গোলাম বারী, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, দরগাহপুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুর রাজ্জাক, মাওলানা মো. রফিকুল ইসলাম এবং জয়নগর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শ্যামনগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার রহমত আলী হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র অফিসার মো. আফছার উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চার দশকেরও বেশি সময় ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কল্যাণমুখী ও শরী’আহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের আর্থিক খাতের পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে ব্যাংকটি বর্তমানে আরও শক্তিশালী, স্বচ্ছ, আধুনিক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সততা, সুশাসন, জবাবদিহিতা এবং শরী’আহভিত্তিক নীতিমালার আলোকে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক প্রায় ৩ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে। ৪০০ শাখা, ২৭১ উপশাখা, ২ হাজার ৮০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট, ৩ হাজারের বেশি এটিএম ও সিআরএম, কার্ড সেবা, পিওএস, বাংলা কিউআর নেটওয়ার্ক, নিরাপদ রেমিট্যান্স এবং শিল্প, কৃষি, এসএমই ও ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শরী’আহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং পরিচালনা, উন্নত ও নিরাপদ গ্রাহকসেবা নিশ্চিত করা, স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখা এবং উদ্যোক্তা, কৃষি, এসএমই, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
##
মোঃ আছাদুজ্জামান লিটন
বিশেষ প্রতিনিধি
০৮/০৭/২৬
০১৭১১ ১৬২৮৬০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews