সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে অভিযান: ট্যাপেন্টাডলসহ দুইজনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৬০০ টাকা অর্থদণ্ড দেন।

বুধবার (৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সুইপার কলোনি, লাশ কাটা ঘর এলাকা, ঠাকুরগাঁও রোড সুগার মিল মাঠ, ওয়াপদা পাওয়ার হাউস এলাকা এবং রেলক্রসিংসংলগ্ন বিভিন্ন হোটেলের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. রমজান আলী (৩০) ও মো. আনোয়ার হোসেন (৪৭) নামে দুইজনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের মোট ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews