সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

রূপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল বিকল্প ESKUF সিরাপসহ মাদক কারবারি আটক: ট্রাক ও সিএনজি জব্দ! 

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

ঘটনার বিবরণ:
০৮ জুলাই (বুধবার) ভোর অনুমান ০৩:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) মো: আলিমুজ্জামান এর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউপির শিবগঞ্জ সাকিনস্থ মটের ঘাট হতে উপজেলা গামী রোডের শিবগঞ্জ বোডিং এর সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ ফারুক আহমেদ (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

🔍 উদ্ধারকৃত মালামাল:
আটককৃত আসামির কাছ থেকে ১,১০৭ (এক হাজার একশত সাত) বোতল নেশাজাতীয় ফেনসিডিলের বিকল্প ESKUF সিরাপ উদ্ধার করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক ও ০১টি CNG জব্দ করেছে পুলিশ।

👤 গ্রেফতারকৃতের পরিচয়:
আটক মোঃ ফারুক আহমেদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকার মৃত শামছুদ্দীন ও আমেনা বেগমের পুত্র।

⚖️ আইনি ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews