সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন,

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভ‚ইয়ার সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আলহাজ¦ একে এম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দেন। পরে তিনি সভায় উপস্থিত সবাইকে এক দিনের বেতন বন্যাদুর্গত মানুষের সহায়তায় দান করার জন্য আহ্বান জানান। তাঁর আহ্বানে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে মানবিক উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন এবং গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে গাজীপুর জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়। জেলার সকল দপ্তর প্রধান আগামী ১৪ জুলাই ২০২৬ অপরাহ্নের মধ্যে নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসক গাজীপুর, হিসাব নং ০২০৬০০১০০০১৮৩, সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় জমা দিয়ে নিজ নিজ দপ্তরের একটি রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করার এবং আগামী ১৫ জুলাই ২০২৬ইং তারিখে সংগৃহীত অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনের মহতী উদ্যোগে সাড়া দিয়ে বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে অনুদান প্রেরনের সিদ্ধান্ত তাৎক্ষণিক গ্রহণ করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য সহ জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews