মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আলতাফ র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

১। বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ইং তারিখ দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন সদর রোড লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আলতাফ হোসেন @ মোঃ আনোয়ার বয়াতী (৪৮), পিতা- মৃত আলী হোসেন @ হাকিম বয়াতী, সাং-ধরান্দী, কমলাপুর ইউ/পি, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। ঘটনার বিবরণে জানা যায়, বাদীর ছোট বোন ভিকটিম বাকপ্রতিবন্ধী। অভিযুক্ত রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে তাদের বাড়ীতে আসা যাওয়া করত এবং ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত। অভিযুক্ত ভিকটিমের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন বাদীর বোন ঘর থেকে বাহির হয়ে পার্শ্ববর্তী মোল্লার ব্রীজের পাশে গেলে ভিকটিমকে সুকৌশলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম বাড়ী এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত বললে ভিকটিমের বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করন।

৪। উল্লেখ্য যে চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীর অবস্থান সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews