মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বিজয়নগরে ১৬ কেজি গাঁজা, ইয়াবা ও স্কাফ সিরাপসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক কারবারির বসতঘর থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পশ্চিম মেরাশানী এলাকার মো. শাকিল আহমেদ, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা ও বর্তমানে সিঙ্গারবিল মধ্যপাড়ার বাসিন্দা মো. খোকন মিয়া, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বাসিন্দা ও বর্তমানে ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা মো. মিলন মিয়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা ও বর্তমানে মিরপুর-১ এলাকার বাসিন্দা মো. সোহাগ মিয়া।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মিলন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews