সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রী ২ বছর ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হওয়া এক দম্পতিকে ভ্রাম্যমাণ আদালতের সামারি ট্রায়ালে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্চাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে আকের আলী মণ্ডল (৬৫)-এর কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট এবং তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার দুই আসামিকে সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে বিচারক আজ শনিবার আকের আলী মণ্ডলকে দুই বছরের কারাদণ্ড এবং ফেরুজা খাতুনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews