মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাত ১১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ফরিদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ফরিদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে হাসান (৩২)-কে তাঁর চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গাঁজা সংরক্ষণ ও বিক্রির ঘটনায় আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি, পলাতক আসামি এবং অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews