
মোঃ মাসুম মৃধা, নিজস্ব প্রতিবেদক
প্রথম অভিযানঃ-
১. গত ১৪/০৭/২০২৬ খ্রি. ১৮.৩৫ ঘটিকার সময় কলাপাড়া থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানাধীন কলাপাড়া বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে বাথরুমের পিছনের গলিতে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাইউম হাওলাদার(৩০), সাং-পশ্চিম বাদুরতলী, ৯নং ওয়ার্ড, টিয়াখালী ইউপি, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেন।
দ্বিতীয় অভিযানঃ-
২. গত ১৪/০৭/২০২৬ খ্রি. ২৩.০৫ ঘটিকার সময় কলাপাড়া থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানাধীন চাকামইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চকামইয়া ব্রীজ অভিযান পরিচালনা করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল-আমিন(২৫), সাং-নাচনাপাড়া, ১নং ওয়ার্ড, টিয়াখালী ইউপি, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা আলাদা মামলা রুজু করা হয়েছে।