মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি।

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।

‎বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা, বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

‎অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, হার্ডওয়্যার, ফার্মেসি ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক দোকান সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের সরঞ্জাম পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনার জেলা প্রশাসক মোছাম্মৎ তাছলিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। ৩০ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১৫ হাজার টাকা ও খাদ্য সহায়তা এবং আরও ২৬ জন দোকান মালিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আরও সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বহু বছরের সঞ্চয় মুহূর্তেই আগুনে শেষ হয়ে গেছে। তারা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।

‎ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

‎এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews