
নিজস্ব প্রতিনিধী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পাবনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে আরও একটি বড় সাফল্য অর্জিত হয়েছে।
সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনা এবং পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর থানা পুলিশ ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০০ (পাঁচশত) পিস অবৈধ ফেনসিডিল (ESkuf Cough Syrup) উদ্ধার ১জন আসামি গ্রেফতার হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় এবং মোঃ মিরাজুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে পাবনা জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।অপরাধ দমনে আমরা বদ্ধপরিকর।