সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার আলোচিত শিশুকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুল।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি শিশুটির সার্বিক চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন এবং ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
হাসপাতাল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ হাসান, কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান, মেডিকেল শিবিরের সভাপতি এবং স্থানীয় জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বলেন, আমরা তার সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”
এদিকে, ঘটনার পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
উল্লেখ্য, শিশুটির চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তার সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews