আব্দুল্লাহ আল মামুন
ইউনিয়ন নিজস্ব প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব ,তারেক রহমানের দূরদর্শী সবুজায়ন মিশন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) বিশেষ নির্দেশনার আলোকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১৫ জুলাই ২০২৬ (বুধবার) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতীকী বৃক্ষরোপণের মাহেন্দ্রক্ষণেই সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারা রোপণ শুরু হয়।
এরই ধারাবাহিকতায় তুজলপুর সরকারি বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তুলতে,
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতিকে রক্ষা করতে এবং
কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই আয়োজন করা হয়।
পূর্বপ্রস্তুতি অনুযায়ী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে সকল শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে সকাল ১০:০০টা ঘটিকায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বিদ্যালয় আঙিনায় সুনির্দিষ্ট স্থানে দুই টি শ্রেণির (ফলোজ ও ঔষধি) মোট ৫টি মানসম্মত ও পরিবেশবান্ধব চারা রোপণ করা হয়েছে।
ফলজ বৃক্ষ: লেবু ,পেয়ারা, কদবেল
ঔষধি বৃক্ষ: আমলকি
চারা রোপণ শেষে বিদ্যালয় পরিবেশের গুরুত্ব ও গাছের পরিচর্যা বিষয়ক একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষক মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর "বাংলাদেশ ফার্স্ট" স্লোগান এবং ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, গাছগুলো শুধু রোপণ করলেই হবে না, নিয়মিত পানি দেওয়া ও বেড়া দিয়ে সেগুলোকে আগলে রাখার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব।
আজকের এই সফল কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর এবং সবুজ আবহের সৃষ্টি হয়েছে। রোপণকৃত চারাগুলোর সঠিক বৃদ্ধি ও টেকসই রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই সময়োপযোগী এবং দূরদর্শী উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।