সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎বরগুনার পাথরঘাটায় বন বিভাগের সংরক্ষিত বনে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বলেশ্বর নদীতে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে জাহাঙ্গীর (প্রায় ৪৫–৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে বন বিভাগের এক কর্মচারীসহ কয়েকজন শ্রমিক এবং গাছের চারা ছিল।

‎স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্যরা স্থানীয় জেলেদের সহায়তায় সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীর নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর ঘটনাস্থলের কাছ থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়।

‎পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, সংরক্ষিত বনে বৃক্ষরোপণের উদ্দেশ্যে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews