বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তুজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদযাপন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেট কারে ইয়াবা পাচারকালে ডিএনসির হাতে ‎আটক-৩ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি উদ্ধার সহ ০১ জন ছিনতাইকারী গ্রেফতার। পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি উদ্ধার সহ ০১ জন ছিনতাইকারী গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউস এর নেতৃত্বে ফতুল্লা থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে অদ্য ১৫/০৭/২০২৬ সন্ধ্যা ১৯.১০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশে ছিনতাইকারী মোঃ রাশেদ(৩০), পিতা-মৃত কুদ্দুস, সাং-দেওভোগ, নুর মসজিদ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর দখল হতে বিভিন্ন আকৃতির মোট ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি উদ্ধার সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা মূলে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীর পিসিপিআর যাচাই করে একাধিক ছিনতাই মামলা পাওয়া যায়। যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews